বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

বিএনপিকে টার্গেট করার চিন্তা দুঃস্বপ্নমাত্র: ডা. সাখাওয়াত

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করার প্রবণতা নতুন নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক সংগঠন ‘জি-নাইন’-এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ। তিনি বলেন, অতীতের মতো বর্তমানেও বিএনপিকে নেতৃত্বশূন্য করতে নানামুখী প্রচেষ্টা চালানো হলেও দলটি তার শক্তি ও ঐক্য ধরে রেখেছে।

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “গত ১৬ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং তার আগের ১/১১ তত্ত্বাবধায়ক প্রশাসন বিএনপিকে দুর্বল করতে নানা কৌশল নিয়েছে—নেতৃত্বের ওপর আঘাত, দল ভাঙার চক্রান্ত, মামলা ও কারাবরণ। কিন্তু বিএনপি তা অতিক্রম করেছে। এ দলকে ধ্বংস করা যায়নি, ভবিষ্যতেও যাবে না।”

তিনি আরও বলেন, “গুম, খুন, হামলা এবং মিথ্যা মামলার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও বিএনপি যে সাহসিকতার সঙ্গে রাজনীতি চালিয়ে গেছে, তা প্রমাণ করে—এ দল আজও গণ-আন্দোলনের প্রধান বাহন ও দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি।”

সরকারের সমালোচনা করে ডা. সায়ন্থ বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে গঠিত ফ্যাসিবাদী মাফিয়াতন্ত্র বারবার বিএনপিকে শেষ করতে চেয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি সময়ের সঙ্গে আরও সংগঠিত ও শক্তিশালী হয়েছে।”

তিনি মন্তব্য করেন, “বিএনপিকে টার্গেট করে কেউ কিছু করবে—এটা কেবল একটি দুঃস্বপ্ন।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102