শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

মারডক-WSJ’র বিরুদ্ধে এপস্টেইন ইস্যুতে ট্রাম্পের মামলা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত কিছু তথ্য অবমুক্ত করার জন্য একজন বিচারককে নির্দেশ দিয়েছে। মামলা পরিচালনার বিষয়ে ট্রাম্প প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়ার পর এমন নির্দেশ দেয়া হলো।

এই নির্দেশটি ২০১৯ সালে এপস্টেইনের বিরুদ্ধে সরকারের যৌন পাচার মামলায় গ্রান্ডজুরিদের কাছ থেকে রিপোর্টের সঙ্গে সম্পর্কিত। এসব দলিলাদি সাধারণত গোপন রাখা হয় এবং আইন দ্বারা সুরক্ষিত।

ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের মূল কোম্পানি ডাও জোনস ও এর মালিক রুপার্ট মারডক এবং দুজন সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি করেছেন।

মি. ট্রাম্প ২০০৩ সালে এপস্টেইনকে একটি ‘অশ্লীল’ ব্যক্তিগত নোট লিখেছিলেন-এমন খবর প্রকাশের জের ধরে তিনি মামলাটি করেছেন।

তিনি বলেছেন পত্রিকাটি এপস্টেইনের ৫০তম জন্মদিনে নোট পাঠানোর যে খবর ছেপেছিলো সেটি ‘ভুয়া’।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102