শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

নিবন্ধনে বড় ধাক্কা এনসিপির, ত্রুটির পাহাড়ে আটকা আবেদন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রচেষ্টায় মুখ থুবড়ে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে এনসিপিসহ ১৪৪টি দলের আবেদনই শর্ত অনুযায়ী অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে।

ইসি জানায়, নির্ধারিত নিয়ম অনুযায়ী ২৫টি উপজেলা ও থানায় ২০০ জন ভোটার সদস্যের স্বাক্ষর সংগ্রহসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হয়েছে দলগুলো। এনসিপির আবেদনে দেখা গেছে, নলছিটি, পলাশ, কালিয়া, জলঢাকা, কসবা, সাভার, বাঁশখালী ও মাদারগঞ্জে ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। এছাড়া, দলীয় কার্যালয়ের ঠিকানা ও ভাড়া চুক্তিপত্রে অসঙ্গতি, ভোটার তালিকায় দ্বৈত অন্তর্ভুক্তি এবং এনআইডি ঘাটতিও তুলে ধরা হয়েছে।

এনসিপির আবেদন ফরম ও দাখিলকৃত কাগজপত্রে গঠনতন্ত্র, মনোনয়ন বোর্ড সংক্রান্ত বিধান, দলীয় তহবিলের তথ্য ও স্বাক্ষরপত্র সংযুক্ত না থাকার মতো একাধিক ঘাটতি রয়েছে।

ইসি মঙ্গলবার (১৫ জুলাই) থেকে এসব দলকে ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিনের সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণে ব্যর্থ হলে দলগুলো নিবন্ধনের জন্য অযোগ্য বিবেচিত হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত এনসিপি জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102