শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

আরও এক সংগ্রামের ইঙ্গিত জামায়াত আমিরের

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

“আগামীর বাংলাদেশে আরেকটি লড়াই হবে ইনশাআল্লাহ—একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি দুর্নীতির বিরুদ্ধে”—শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “দুর্নীতির মূল উৎপাটনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিতে তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্রিত করা হবে। আমরা লড়াই করব, ইনশাআল্লাহ জয়ও ছিনিয়ে আনব।”

বক্তৃতাকালে প্রচণ্ড গরমে দুই দফা অসুস্থ হয়ে পড়লেও তিনি মঞ্চে বসেই বক্তব্য চালিয়ে যান। তিনি বলেন, “জামায়াতে ইসলামী শাসনক্ষমতায় এলে কোনো এমপি বা মন্ত্রী সরকারি প্লট নেবেন না, করমুক্ত গাড়ি ব্যবহার করবেন না, বরাদ্দের কাজ শেষ হলে জনগণের সামনে হিসাব দিতে বাধ্য হবেন।”

জনগণের প্রতি দায়বদ্ধতা ও সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমরা সেবক হব, মালিক নয়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন হলে আত্মত্যাগও করব।”

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “মুক্তি না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। এই লড়াই কারও বিরুদ্ধে নয়, বরং একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক বাংলাদেশ নির্মাণের লড়াই।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102