বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? তৈরি পোশাক খাতের পরিবেশগত কমপ্লায়েন্স সহজতর এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘শিক্ষিত’ হওয়া দরকার, মন্তব্য ট্রাম্পের ফেনীতে মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুজনের ছয় বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন অবশেষে এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন বিল গেটস

ঢাকায় জাতিসংঘ অফিস স্থাপন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ঢাকায় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

আজ (শুক্রবার) জুমার নামাজের পর উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় এলাকায় ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বক্তব্যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তকে ‘চরম আত্মঘাতী ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ’ আখ্যা দিয়ে নাজমুল হাসান কাসেমী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, পূর্ণমাত্রায় সার্বভৌম ও মুসলিমপ্রধান রাষ্ট্র। এখানে জাতিসংঘের ব্যানারে পশ্চিমা শক্তির কোনো এজেন্ডা চাপিয়ে দেওয়ার অর্থ—শুধু আমাদের জাতীয় স্বাধীনতা নয়, বরং ইসলাম ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত হানা।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতিসংঘ ও পশ্চিমা শক্তির দেশের অখণ্ডতা-বিরোধী অপতৎপরতা নতুন কিছু নয়। অতীতেও তারা সেখানে নানা ছদ্মবেশী হস্তক্ষেপ করেছে। কাজেই এ ধরনের উদ্যোগকে কোনভাবেই মেনে নেয়া হবে না।

বক্তব্যে মাওলানা কাসেমী জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, গত কয়েক দশকে ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, আফগানিস্তানসহ অসংখ্য মুসলিম দেশ মার্কিন ও রুশ সাম্রাজ্যবাদের বোমাবর্ষণ, দখলদারিত্ব, লুটপাট ও গণহত্যার শিকার হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের দমন-পীড়ন বছরের পর বছর ধরে চলমান, কাশ্মীরেও একই চিত্র। অথচ জাতিসংঘ এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোনো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, যে সংস্থা নিজের অস্তিত্বের যুক্তি প্রমাণে এতটা দুর্বল, তারা আমাদের দেশে এসে মানবাধিকার রক্ষার কথা বলবে- এটা জাতীয় স্বার্থ, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী, জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ গাজীপুরী, মাওলানা ইদ্রিস কাসেমী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নূর হোসাইন, যুগ্ম আহবায়ক বায়েজিদ আল হোসাইন, ছাত্রনেতা রাহেবুল ইসলাম, ইয়াসীন আরাফাত, সাদ জুন্নুর, জাহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102