রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরাকে গ্রিন বেল্টে রূপান্তরের ঘোষণা ডিএনসিসির

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, উত্তরা এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষায় পুরো অঞ্চলকে ‘গ্রিন বেল্ট’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে বুধবার (১৬ই জুলাই) উত্তরা তৃতীয় পর্যায়ের দিয়াবাড়ি লেকপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বর্ষায় পাঁচ লাখ গাছ রোপণের পরিকল্পনা নিয়ে তিন মাসব্যাপী একটি বৃহৎ বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গাছগুলো রোপণ করা হবে শহরের সড়ক বিভাজক, খালপাড়, পার্ক, কবরস্থান, খেলার মাঠ ও নিম্নআয়ের মানুষের বসবাসকারী এলাকায়।

প্রশাসক বলেন, “ঢাকার জলধারা ফিরিয়ে আনতে খাল ও নদীর দুই পাশে প্রায় ৫০০ কিলোমিটারজুড়ে পরিকল্পিত বৃক্ষরোপণ সম্ভব। এটি জলবায়ু সহনশীল ঢাকা গড়তে সহায়তা করবে।”

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের অর্থায়ন ও পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভারসের সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে হিজল, বট, কদম, নিম, জামসহ ৫০০টি দেশীয় গাছের চারা রোপণ করা হয়। গাছগুলোর পরিচর্যার দায়িত্বে থাকবে গ্রিন সেভারস।

অনুষ্ঠানে আইডিএলসি ও গ্রিন সেভারসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা জানান, নগরবাসীর সম্পৃক্ততার মাধ্যমে এই উদ্যোগ একটি টেকসই পরিবেশ রক্ষার মডেল হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102