রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা

চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে খেলাফত মজলিসের হুঁশিয়ারি

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।

শনিবার (১৩ জুলাই) বিকেলে দারুসসালাম থানাধীন এলাকায় এক সমাবেশে তিনি বলেন, “১৯৭১ সালে আমরা রক্ত দিয়েছি, ৯০-এর স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছি, ২০২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছি—আরেক ফ্যাসিস্টকে বসাতে নয়।”

তিনি অভিযোগ করেন, বর্তমানে রাজনীতির নামে রিকশাচালক, কুলি-মজুর, খেটে খাওয়া মানুষের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। হাট, বাজার ও গরিবের উপার্জনের উৎস দখল করে রাখা হয়েছে। “এই রাজনীতি চলতে পারে না। আমরা হুঁশিয়ার করছি,”—বলেন তিনি।

অধ্যাপক সাইফ উদ্দিন বলেন, “আমার ভাইকে বুকের পাথর চেপে, তার কলিজার উপর নৃত্য করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার জনতার আদালতেই হবে। কোনো ব্যাখ্যা বা ব্যর্থ ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।”

সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন নয়-  সাইফ উদ্দিন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়ো করে একটি তারিখ ঘোষণা করেছে। অথচ হাজারো মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে। বিচার ও সংস্কার ছাড়া শুধু ‘নির্বাচন নির্বাচন’ বললে—মানুষ তা মানবে না।”

সমাবেশে দলীয় নেতাকর্মীরা “সন্ত্রাসের বিচার চাই”, গণতন্ত্র চাই, দখলদারি নয়”—ইত্যাদি স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102