বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’

নগর স্বাস্থ্য কেন্দ্রে উন্নত সেবা, রোগীদের প্রশংসা

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

উত্তরার সেক্টর ১০-এর ১২ নম্বর রোডে অবস্থিত নগর স্বাস্থ্য কেন্দ্র নারী ও শিশুস্বাস্থ্য সেবায় স্থানীয়দের কাছে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। ১০০ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় চালু এই ক্লিনিকে প্রতিদিন বহু রোগী চিকিৎসা নিতে আসেন, যাঁদের বেশিরভাগই নারী ও শিশু।

প্রতিষ্ঠানটিতে মোট ১৬ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত। এর মধ্যে ৭ জন মাঠপর্যায়ে দুটি দলে বিভক্ত হয়ে সুপারভাইজারের অধীনে কাজ করছেন। ভিতরের কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন ক্লিনিক ম্যানেজার ও প্রধান চিকিৎসক ডা. ফারহানা উদ্দিন স্নিগ্ধা। তাঁকে সহযোগিতা করছেন রিসিপশনিস্ট মোছা. ফাতিমা, কাউন্সিলর মোছা. হাসনা হেনা, মেডিকেল টেকনোলজিস্ট সাবিনা ইয়াসমিন, প্যারামেডিক শারমিন আক্তার মুক্তা ও অ্যাডমিন কর্মকর্তা রিয়াজ খান। রয়েছে আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্য সহায়ক কর্মীরাও।

ক্লিনিক খোলা থাকে শনি থেকে বুধবার সকাল ৯ টা থেকে বিকাল চারটা। আর বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। এখানে আগত রোগীরা সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এক রোগী আয়েশা খাতুন বলেন, “সার্ভিস খুব ভালো, দাঁড়াতে হয় না, ব্যবহারও চমৎকার।” আরেকজন রোগী জানান, “সন্তানকে নিয়ে বারবার এসেছি, সিরিয়াল ছাড়াই ডাক্তার পেয়েছি।”

কাউন্সিলর মোছা. হাসনা হেনা বলেন, “ভালো সেবা দিতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করি, এ প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।”
প্রধান চিকিৎসক ডা. ফারহানা উদ্দিন স্নিগ্ধা জানান, “কিশোর-কিশোরী কাউন্সেলিং, প্রসব-পূর্ব ও পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা, নবদম্পতিদের পরামর্শ, এমনকি বাড়ি ফেরার পরও চিকিৎসা নিশ্চিত করা হয়।”

সেবা, আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণে এই নগর স্বাস্থ্য কেন্দ্র এখন নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় এক অনন্য দৃষ্টান্ত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102