শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বাধীন জীবন কাটাতে রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন সেই ফুটবলার ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ভালুকায় মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ৮ কর্মী আটক ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন ডেপুটি স্পীকার কায়সার কামাল ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ কুষ্টিয়ায় পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, সাপ আতঙ্ক আজকের স্বর্ণের দাম: ১১ সেপ্টেম্বর ২০২৬ ‘সার আছে’, কৃষকের ভোগান্তি কমছে না দারুল আজহার মডেল মাদ্রাসার দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬

লোহাগাড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চট্টগ্রামের লোহাগাড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা শিক্ষক বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১২ জুলাই) ভোরে কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানার পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আজ দুপুরে লোহাগাড়া থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার বেলাল উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শীলখালী সবুজপাড়া এলাকার নুরুল আলমের ছেলে। লোহাগাড়া উপজেলার একটি মাদরাসার শিক্ষক তিনি। ভিকটিম শিশু একই মাদরাসার ছাত্র বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার লোহাগাড়ার একটি মাদরাসা থেকে ওই শিশুকে অপহরণ করে চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলেও শিশুটিকে হুমকি দেন তিনি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অপহরণের আগেও শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102