মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

উত্তরার প্রতিটি সেক্টরে খেলার মাঠ করা হবে: কফিল উদ্দিন

তমাল ফরাজী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

“ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে উত্তরার প্রতিটি সেক্টরে একটি করে খেলার মাঠ নির্মাণ করা হবে”—উত্তরা নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ক্লাব লিমিটেডের সভাপতি এম কফিল উদ্দিন।

শুক্রবার (১১ই জুলাই) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরের টার্ফ গ্রাউন্ডে আয়োজিত ক্লাব ফোরটি প্লাস ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “খেলাধুলা একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনের অন্যতম প্রধান উপাদান। তরুণ প্রজন্মকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচিতে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর (অব.) আনিছুর রহমান, সভাপতি, উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মি. মার্সেলো চেসা, যার উপস্থিতি আয়োজনে আন্তর্জাতিক মাত্রা যোগ করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উত্তরা ৪ নম্বর সেক্টরবাসীসহ সর্ব সাধারণের সরব উপস্থিতিতে পুরো মাঠে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102