বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ ভূঞাপুরে ধান ক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র প্রতিবন্ধী তরুণী উদ্ধার কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত দিয়াবাড়ি হাটের ইজারা মূল্য ১৪ কোটি ১৫ লক্ষ টাকা, ইজারাদার এস এফ কর্পোরেশন

জুলাই স্মরণে ফ্রি ১ জিবি ইন্টারনেটের নির্দেশনা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ স্মরণে গ্রাহকদের জন্য বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডাটার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ বিষয়টি জানান।

পোস্টে তিনি লেখেন, “জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই দেশের সব মোবাইল গ্রাহকদের জন্য ১ জিবি ইন্টারনেট ডাটা বিনামূল্যে প্রদান করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি।”

এই পদক্ষেপকে সরকারিভাবে স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের ডিজিটাল প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ সালে দেশে ব্যাপক গণজাগরণ ও পরিবর্তনের সূচনাবিন্দু হিসেবে বিবেচিত হয়।

বিটিআরসি এখনও অফিশিয়ালভাবে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ না করলেও সংশ্লিষ্ট সূত্র মতে, খুব শিগগিরই টেলিকম অপারেটরদের মাধ্যমে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও প্রক্রিয়া জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102