বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলে ডেপুটি স্পিকার কোন ভুলে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন মনিরুল ইসলাম সোহাগ ‘কাগজের মানুষ’ হবে সাংবাদিকতার ইতিহাসের দলিল: তথ্য উপদেষ্টা শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলা: কটূক্তি নয়, দরকার দায়িত্বশীলতা-ইব্রাহিম সিকদার প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক লবণচরায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেমিফাইনালের আগে আবেগঘন বিদায়ী বার্তা দিলেন মেসি ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৭৭ জন গ্রেপ্তার

জুলাই গণহত্যায় রাজসাক্ষী সাবেক আইজিপি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বড় ধরনের মোড় নিয়েছে দেশের রাজনৈতিক ও বিচারাঙ্গনের চাঞ্চল্যকর এক অধ্যায়। সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বতঃপ্রণোদিত হয়ে আদালতে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি নিজের দায় স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির হয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন এবং এই ঘটনায় নিজেকে দায়ী মনে করছেন। এ সময় তিনি বলেন, “আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।”

একই দিনে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে আদালত আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। ফলে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

বিস্তারিত আসছে…………

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102