বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত দিয়াবাড়ি হাটের ইজারা মূল্য ১৪ কোটি ১৫ লক্ষ টাকা, ইজারাদার এস এফ কর্পোরেশন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত

জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করা হবে : উপদেষ্টা ফরিদা আখতার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ৬ জুলাই, ২০২৫
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘সারা দেশে হাওর-বাঁওড়, বিল, জলাশয় সবখানেই ইজারা নিয়ে সমস্যা রয়েছে, আমরা জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করব।’

রবিবার (৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন, সেখানকার জলমহালের একমাত্র অধিকার সেই মৎস্যজীবীদের।’

তিনি আরো বলেন, ‘জুলাইয়ে বাংলাদেশের ছাত্র-যুবক ও তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে দেশের এত বড় একটা পরিবর্তন এনেছে।

এখন সরকার থেকে যদি তাদের কর্মসংস্থান ও প্রশিক্ষণ দিতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা।’ 

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ ও জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান প্রমুখ।

এর আগে সকালে উপদেষ্টা উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে প্রান্তিক পোলট্রি খামারিদের সঙ্গে ইউটিসির উদ্যোগে হাঁস-মুরগির পালন বিষয়ে উঠান বৈঠক করেন এবং জয়সাগর দিঘিতে মাছ অবমুক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102