রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ডেপুটি স্পীকার হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ কক্সবাজার থেকে ২০ হাজার ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন পুলিশ সদস্য, পথে আটক সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধার উত্তরায় গভীর রাতে অটোরিক্সা থামিয়ে ডাকাতি, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১ ফুটপাতের মৃত্যু পরোয়ানা: দখলদারিত্বকে আইনি বৈধতা দেওয়ার আত্মঘাতী মহোৎসব দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

আইনশৃঙ্খল নিরাপত্তায় চলছে তাজিয়া মিছিল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। রোববার সকাল ১০টায় ৪০০ বছরের পুরোনো হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় এই শোকমিছিল।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হওয়া মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মিছিলে অংশগ্রহণকারীরা অধিকাংশই পরেছিলেন কালো পোশাক, যা শোক প্রকাশের প্রতীক হিসেবে বিবেচিত। তাদের হাতে ছিল প্রতীকী ছুরি, নিশান, আলাম, বেস্তা ও বইলালাম—যা কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মৃতিকে জাগিয়ে তোলে।

ইসলামিক ইতিহাসে হিজরি ৬১ সালের ১০ মুহাররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন। সেই শোকাবহ ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর আশুরার দিন তাজিয়া মিছিলের আয়োজন করেন শিয়া মুসলিম সম্প্রদায়।

রাজধানীবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এদিন ঢাকা নগরী পরিণত হয় এক গভীর শোক ও ধর্মীয় আবেগময় পরিবেশে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102