শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে জুমার নামাজে সংঘর্ষ, আহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
নাটোরের বাগাতিপাড়ায় জুমার নামাজের সময় মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া জামে মসজিদে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন পাঁচুড়িয়া গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিন (৪২), একই গ্রামের বাসিন্দা হাসিব আলী (৩৫) ও মহাসিন (৪০)।স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটির পাঁচ সদস্যের মধ্যে চারজন একমত হয়ে স্থানীয় এক হাফেজকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেন।তবে ক্যাশিয়ার মোতালেব হোসেন ও তার ভাইয়েরা এ সিদ্ধান্তে আপত্তি জানান। পরে জুমার নামাজের সময় এ নিয়ে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ টিপু বলেন, ‘নিয়ম মেনে নিয়োগ দেওয়া হলেও একজন সদস্য সেটি বিরোধিতা করে উত্তেজনার সৃষ্টি করেন।’মসজিদে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।তিনি বলেন, ‘মসজিদের পাশাপাশি জমিসংক্রান্ত পুরনো বিরোধ ছিল, যার জেরে এমন ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102