মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত দিয়াবাড়ি হাটের ইজারা মূল্য ১৪ কোটি ১৫ লক্ষ টাকা, ইজারাদার এস এফ কর্পোরেশন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত

সাবেক সিইসি হেনস্তা মামলায় তিন নেতার জামিন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার মামলায় গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হানিফসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৫ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ এ আদেশ দেন। জামিনপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন উত্তরা পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম এবং কর্মী মুজাম্মেল হোসেন ঢালী।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান, মামলাটি জামিনযোগ্য ধারায় হওয়ায় আদালত জামিন মঞ্জুর করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

এর আগে গত রোববার উত্তরার বাসা থেকে কে এম নূরুল হুদাকে বের করে এনে হেনস্তা করা হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতেই তাকে জুতার মালা পরিয়ে অপদস্থ করা হয় বলে অভিযোগ ওঠে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুজাম্মেল হোসেন ঢালী জুতা দিয়ে মারছেন হুদাকে।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় মোট ছয়জনকে নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয় এবং সবাই স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত।

উল্লেখ্য, সোমবার রাতে সেনাবাহিনী গ্রেপ্তার করে মো. হানিফকে পুলিশের কাছে হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102