সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বর্তমান নির্বাচন কমিশনের প্রধান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৫শে  জুন,২০২৫) দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এ ঘটনায় দেশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে গত রোববার উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকেও গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক দীর্ঘদিন ধরে চলছিল। বিশেষ করে ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। ওই নির্বাচনে প্রধান বিরোধীদল বিএনপি এবং সমমনাভিত্তিক জোট বর্জন করে, আর আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আসন দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চিত্র দেখানোর চেষ্টা করে। এতে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহীদের মধ্যে। অনেকে এই নির্বাচনকে ব্যঙ্গ করে আখ্যা দেন “আমি আর ডামি” নির্বাচন হিসেবে।

আউয়াল কমিশনের অধীনে দায়িত্ব পালন করেন চার নির্বাচন কমিশনার—

  • অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর

  • অবসরপ্রাপ্ত সচিব আনিছুর রহমান

  • সাবেক জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা

  • অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান।

তবে হাবিবুল আউয়ালের বিরুদ্ধে কী অভিযোগ বা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে— তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ডিবি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের একের পর এক গ্রেপ্তার রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের বাঁকবদলের ইঙ্গিত দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102