মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত দিয়াবাড়ি হাটের ইজারা মূল্য ১৪ কোটি ১৫ লক্ষ টাকা, ইজারাদার এস এফ কর্পোরেশন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত দক্ষিণখানে ইয়াবা কারবারি আখ্যা দিয়ে এএসআইকে গণধোলাই, গ্রেপ্তার ২ রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

মায়ের সঙ্গে অভিমান করে ফাঁস নিলেন যুবক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: সোমবার, ২৩ জুন, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মায়ের সঙ্গে অভিমান করে ফাঁস নিয়ে ভবানন্দ রায় (২১) নামের এক যুবকের আত্মহননের ঘটনা ঘটেছে। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভণ্ডগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ভবানন্দ রায় একই এলাকার মৃত চৈতু বর্মনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে ওই দিন সকালে ভবানন্দকে তার মা বকাঝকা করেন।এতে অভিমান করে নিজ শয়নকক্ষের দরজা বন্ধ করে দেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ভবানন্দকে মৃত অবস্থায় উদ্ধার করেন।যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক।তিনি জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102