শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

তিন সিইসি ও শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির মামলা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।

রোববার (২২ জুন) বেলা সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের চার সাবেক আইজিপি, এনএসআই, ডিজিএফআই, এসবি ও র‍্যাবের সাবেক কর্মকর্তারাও আসামির তালিকায় রয়েছেন।

থানার ওসি মো. ইমাউল হক জানান, মামলায় অভিযোগ করা হয়েছে— আসামিরা সাংবিধানিক দায়িত্ব পালনের পরিবর্তে ভয়ভীতি ও কারচুপির মাধ্যমে নির্বাচন সম্পন্ন করেছেন, যা দণ্ডনীয় অপরাধ।

বাদী সালাহ উদ্দিন খান বলেন, “দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কতিপয় কর্মকর্তারা মিলে প্রশাসনিক নির্বাচন করেছেন।” তিনি আরও জানান, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অতীতেও লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এ ঘটনায় আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102