বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোবো টেকে তরুণদের প্রযুক্তি ঝলক

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৫’। শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে দেশ-বিদেশের ৭০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫০টি দল অংশ নেয়।

ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং রোবো টেক ভ্যালির যৌথ আয়োজনে আয়োজিত এই প্রতিযোগিতায় রোবো সকার, লাইন ফলোয়িং রোবট, ড্রোন রেসিং, রোব ওয়ারস, হ্যাকাথনসহ ১২টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে মোট ৬ লাখ টাকা পুরস্কার বিতরণ করা হয় এবং সেরা ৪০ জনকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়।

উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, “তরুণদের প্রযুক্তিতে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য।” উপ-উপাচার্য ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন, “এই আয়োজন বাস্তব সমস্যা সমাধানে তরুণদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে।”

প্রধান অতিথি ছিলেন পূর্বাণী গ্রুপ ও ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার বিজ্ঞানী মোহাম্মদ কায়কোবাদ ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতে এই অলিম্পিয়াডের পরিসর আরও বাড়ানো হবে, যাতে বাংলাদেশ প্রযুক্তি উদ্ভাবনে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102