মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

গণধোলাইয়ের পর পুলিশের হাতে রিয়ামনি-অভি

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ামনি ও বার ড্যান্সার ম্যাক্স অভিকে অবৈধ সম্পর্কের অভিযোগে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন রাজধানীর রামপুরা উলন রোডের এলাকাবাসী। শুক্রবার রাতের এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, রিয়ামনি ও অভির বিরুদ্ধে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ছিল। ঘটনাস্থলটি হিরো আলম ভাড়া নেওয়া বাসা হওয়ায় অভিযোগে তার প্রতিও ক্ষোভ বাড়ছিল। শুক্রবার রাতে হিরো আলম নিজে উপস্থিত হয়ে দুজনকে হাতেনাতে ধরেন। এ সময় রিয়ামনি ও অভির সঙ্গে ধস্তাধস্তি হয় হিরো আলমের, যা ভিডিওতে স্পষ্ট দেখা যায়।

ঘটনার একপর্যায়ে রিয়ামনি ও ম্যাক্স অভিকে গণধোলাই দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাতিরঝিল থানায় নিয়ে যায়। আজ (শনিবার) তাদের আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

হিরো আলমের সহকর্মী সেলিম জানান, “দুজনের অনৈতিক সম্পর্ক নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ ছিলেন। তারা প্রায়ই অভিযোগ করতেন। শুক্রবার রাতে বিষয়টি চূড়ান্ত রূপ নেয়।”

উল্লেখ্য, কয়েক মাস আগে হিরো আলম তার স্ত্রী রিয়ামনির সঙ্গে বার ড্যান্সার অভির সম্পর্কের অভিযোগ তোলেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনার জন্ম নেয়। রিয়ামনির সঙ্গে ডিভোর্স প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন হিরো আলম।

অন্যদিকে অভির স্ত্রী ইতিও এর আগেই অভিযোগ করেছিলেন— তার সংসার ভাঙার পেছনেও রয়েছে রিয়ামনির ভূমিকা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102