শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৩ মাদক কারবারী পতনোন্মুখ নৈতিকতা ও বিচারকের কাঠগড়ায় শিক্ষক: আমরা কোন সমাজের দিকে যাচ্ছি? জনঐক্যের এক বছর: নিকুঞ্জে অটোরিকশা মুক্ত জীবনের নতুন দিগন্ত ১৬ হাজার টাকায় পুলিশের কাছ থেকে ছাড়া পেলেন জুয়ার এজেন্ট দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা টঙ্গীতে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, অলৌকিকভাবে বেঁচে গেলেন আরোহী টঙ্গীর মাদক বস্তিতে পুলিশি অভিযানে হামলা, ৪ পুলিশসহ আহত ৫ পার্থকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

উত্তরায় বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তরা ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫’। দিনব্যাপী এ আয়োজনটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে অংশ নেবেন বিভাগের সাবেক শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, কর্পোরেট পেশাজীবী ও বিভিন্ন খাতের বিশিষ্টজনেরা। রিইউনিয়নের মূল উদ্দেশ্য হলো প্রাক্তনদের মধ্যে নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সংযোগ আরও দৃঢ় করা।

দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে স্মৃতিচারণা, মুক্ত আলোচনা, নেটওয়ার্কিং সেশন এবং সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সরাসরি সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘লালন’।

রিইউনিয়নে অংশ নিতে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের ১১ জুলাইয়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102