বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে আল-মদিনা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন রয়েল ইউনিভার্সিটিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি হাদিকে গুলি : প্রধান সন্দেহভাজন মাসুদের স্ত্রী–শ্যালকসহ আটক ৩ সদুত্তর দিতে পারেননি আনিস আলমগীর, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন : ডিবি প্রধান সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা জামায়াতের সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা কমেনি পেঁয়াজের ঝাঁজ, সবজির দামে স্বস্তি নেই

দলের নিবন্ধন পেতে শেষ সময়ে ইসিতে ৭০ আবেদন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২১ জুন, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করার সময় শেষ হচ্ছে আগামীকাল রবিবার। গত বৃহস্পতিবার পর্যন্ত নিবন্ধনের জন্য ইসিতে ৭০টির বেশি আবেদন জমা পড়েছে। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কিছু নতুন দলের শেষদিন আবেদন করার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।আবেদনের সময় আর বাড়ানো হবে কি না, তা জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে বলেন, এ সময় হয়তো আর বাড়ানো হবে না।প্রথম দফায় নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে গত ১০ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল। সেই সময়সীমা পর্যন্ত ৬৫টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল।এনসিপিসহ আরো ৪৬টি দল ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন জমা না দেওয়ায় তারা ইসির কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করে।তাদের আবেদন বিবেচনায় নিয়ে ২২ জুন পর্যন্ত সময়সীমা বাড়ায় ইসি।যেসব দল আবেদন করেছে, তার মধ্যে রয়েছে—জনতার কথা বলে, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ শান্তির দল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, জাতীয় ভূমিহীন পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, জনতার কথা বলে, সংরক্ষণশীল দল (বিসিপি), বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ মুক্তি ঐক্য দল ও বাংলাদেশ জনশক্তি পার্টি।এ ছাড়া আবেদন করেছে বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি, বাংলাদেশ জেনারেল পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), বাংলাদেশ জাতীয় লীগ, কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ জনগণের দল (বাজদ), ফরোয়ার্ড পার্টি, স্বাধীন জনতা পার্টি, আমজনতার দল, অহিংস গণআন্দোলনসহ আরো বেশ কয়েকটি দল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102