বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ ধর্ষণের বিচার ৩ লাখ টাকা আর কান ধরে উঠবসে রফা! হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ

মিরপুর সংস্কৃতি কেন্দ্রে উৎসবের আমেজ

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২০ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর মিরপুর সংস্কৃতি কেন্দ্রে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০শে জুন,২০২৫) বিসিএ ৪ নং জোন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে মিরপুর নাফিয়্যিন একাডেমীতে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি ইয়াকুব বিশ্বাস এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অ্যাডভোকেট সুলতান মাহমুদ বান্না।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি সবুজ চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আল্লাহ তাআলার সৃষ্টি এই বাহারি ফল আমাদের শিক্ষা দেয় প্রকৃতির বৈচিত্র্য উপলব্ধি করতে এবং স্রষ্টার কাছে নত হতে।”
বিশেষ অতিথি সবুজ চৌধুরী বলেন, “প্রত্যেক ভাইকে দায়িত্ববোধ নিয়ে সমাজে সুস্থ সংস্কৃতি চর্চায় অংশ নিতে হবে।”

জোন সভাপতি ইয়াকুব বিশ্বাস বলেন, “এই বাহারি ফল আমাদের আল্লাহর অপার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা যেন তাঁর প্রতি কৃতজ্ঞ হই এবং সুস্থ সংস্কৃতির বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিই।”

উৎসবে আরও উপস্থিত ছিলেন মালিক আব্দুল লতিফ, আবদুল কাইয়ুম, ফেরদাউস ও আবদুল আহাদ শোয়েব।
বিভিন্ন মৌসুমী ফলের প্রদর্শনী ও স্বাদ গ্রহণের মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
স্পন্সর ছিলেন মিরাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102