বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই ত্যাগীদের মূল্যায়ন করে। দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির হুঁশিয়ারি: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সতেরো বছরের নিপীড়ন সয়ে রাজনীতি করার নজির বিশ্বে বিরল: টঙ্গীতে প্রতিমন্ত্রী নূরুল হক নুর ঈদ উপহার বিতরণে জাহাঙ্গীর হোসেন: ‘পর্যায়ক্রমে সবাই পাবে ফ্যামিলি কার্ড’ নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর ছুটির দিনে অফিসে প্রধানমন্ত্রী, ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী যেভাবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি, জানাল দ্য টেলিগ্রাফ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ

ঢাকায় রিভাইভারের ফুটবল টুর্নামেন্ট শুরু

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২০ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রিভাইভার স্পোর্টিং ক্লাব লিমিটেড-এর উদ্যোগে ঢাকায় শুরু হয়েছে “ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। উত্তর সিটি কর্পোরেশন এলাকার ৬৪টি ক্লাবকে নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয় আজ (২০ জুন) সকালে বনানী টিএন্ডটি কলোনী মাঠে।

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্লাবের উপদেষ্টা ডা. ফখরুদ্দিন মানিক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ আসলাম, কুমিল্লা-১০ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াছিন আরাফাত, সমাজসেবক মোল্লা মো. নাজিম উদ্দীন, ঢাকা-১১ ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান এবং ডা. এস. এম. খালিদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিভাইভার স্পোর্টিং ক্লাবের সভাপতি ডা. মো. মঈন উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ক্লাবের সহ-সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন খান সজল।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি খান হাবিব মোস্তফা, সেক্রেটারি হাসানুল বান্না চপল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ আবু তোরাব পান্না এবং আইন সম্পাদক অ্যাডভোকেট কবির হোসাইন।

উদ্বোধনী দিনে রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকার ৮টি ক্লাবের মধ্যে নক-আউট ও সেমিফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে ছিল বাড্ডা গ্রীন ক্লাব, বনশ্রী এলায়েন্স, প্লাটিনাম ক্লাব বসুন্ধরা, বাড্ডা উত্তর স্পোর্টিং ক্লাব, রামপুরা ইয়ুথ ক্লাবসহ অন্যান্য দল।

আয়োজকরা জানান, এ টুর্নামেন্ট তরুণ, কিশোর ও যুব ফুটবল প্রতিভা বিকাশে যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে এবং দেশের ফুটবলের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102