মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে মডেল মসজিদের কাজে ফাঁটল, জনমনে ক্ষোভ পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ দিয়াবাড়িতে র‌্যাব পরিচয়ে ৬৫ লাখ টাকা ডাকাতি, তুরাগ থানায় মামলা জাতীয় এয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন কমিটি (NATFC) এর ৯ম সভা অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ । খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ উত্তরায় বেসরকারি হাসপাতাল মালিকদের নানা অভিযোগ দেশের সকল বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

গর্ভাবস্থায় ডায়াবেটিস মা ও শিশুর জন্য কতটা ঝুঁকিপূর্ণ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ২০ জুন, ২০২৫

গর্ভাবস্থায় ডায়াবেটিস মা ও গর্ভের শিশুর মারাত্মক ক্ষতি করতে পারে। গর্ভধারণের শেষ ৪-৮ সপ্তাহে শিশুর মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয় কয়েকগুণ যদি না ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এসময় শিশুর ওজন অনেক বেড়ে যায়। এটাকে  ম্যাক্রোসোমিয়া (macrosomia)  বলা হয়।

এই অবস্থা হলে বেশিরভাগ ক্ষেত্রে মাতৃস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় (সিজারিয়ান সেকশন)  অস্ত্রোপচার দরকার হয়ে উঠে। রক্তে গ্লুকোজ কমে হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয় শিশুরা। তাছাড়া বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে। মায়ের জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

গর্ভবতী অবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে মায়ের  গর্ভাশয়ে পানির পরিমাণ অনেক বেড়ে যায়, যাকে আমরা বলি অ্যামোনিওটিক ফ্লুইড (Amniotic fluid)। যা পলি হাইড্রোমিনিয়াস (Polyhydramnious)  নামে পরিচিত।  তখন  মায়েদের উচ্চ রক্তচাপ, একলাম্পশিয়ায় বা খিঁচুনিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকগুণ বেড়ে যায় এবং মা ও শিশুর জন্য জীবনের ঝুঁকি হয়ে যায়।   তাই মা ও শিশুর নিরাপত্তার জন্য এর সঠিক চিকিৎসা জরুরি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102