বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে আল-মদিনা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন রয়েল ইউনিভার্সিটিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি হাদিকে গুলি : প্রধান সন্দেহভাজন মাসুদের স্ত্রী–শ্যালকসহ আটক ৩ সদুত্তর দিতে পারেননি আনিস আলমগীর, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন : ডিবি প্রধান সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা জামায়াতের সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা কমেনি পেঁয়াজের ঝাঁজ, সবজির দামে স্বস্তি নেই

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রাস্তায় খেলাফত মজলিস

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২০ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ইরানে ইসরায়েলি হামলা এবং গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে খেলাফত মজলিস। শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, “ইসরাইল যুগ যুগ ধরে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে মানবতা ও সভ্যতার সীমা ছাড়িয়েছে। সম্প্রতি ইরানের উপর ধারাবাহিক হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। ওআইসিকে জরুরি অধিবেশন ডেকে ইরানের পাশে দাঁড়াতে হবে।” তিনি আরও বলেন, “ইসরাইল শান্তিকামী মানবতার জন্য হুমকি। যারা তার পক্ষে অবস্থান নেয়, তারাও শান্তিকামীদের দুশমন হিসেবে গণ্য হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও অধ্যাপক আবদুল জলিল।

সঞ্চালনায় ছিলেন মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেন। বক্তব্য রাখেন মহানগর উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার এবং ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102