সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ই জুন,২০২৫) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক স্থিতিশীলতা, জার্মানি-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনীতি ও জলবায়ু উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

জামায়াতের পক্ষ থেকে তুলে ধরা পাঁচটি মূল বিষয়ের মধ্যে ছিল— অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, শিক্ষার অগ্রাধিকার, অর্থনৈতিক সমাধানে দলীয় পরিকল্পনা এবং জার্মানি-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা।

বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এড. মতিউর রহমান আকন্দ, এটিএম আজহারুল ইসলাম ও ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ট্রস্টার বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা ও সমঝোতার মনোভাব জরুরি।” তিনি বাংলাদেশে স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি ও জলবায়ু সহনশীল উন্নয়নের ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102