সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ট্রাম্প কেন তড়িঘড়ি জি-সেভেন সম্মেলন ছেড়ে দেশে ফিরলেন?

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মধ্যপ্রাচ্যে যখন ইরান-ইসরায়েলের মাঝে টানটান উত্তেজনা চলছে, তখন হঠাৎ মাঝপথে কানাডায় চলমান জি সেভেন সম্মেলন ছেড়ে ওয়াশিংটন ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানে ওঠার আগে তিনি সাংবাদিকদের সাথেও কথা বলেননি। এক প্রতিবেদনে বিবিসি’র মধ্যপ্রাচ্য সংবাদদাতা জেমস ল্যান্ডেল লিখেছেন, মি. ট্রাম্পের তড়িঘড়ি করে জি সেভেন ছাড়ার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণেই ডোনাল্ড ট্রাম্প আগেভাগে সম্মেলন ছেড়েছেন।

কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন, ‘খুব গুরুত্বপূর্ণ’ কারণে তাকে ওয়াশিংটনে ফিরতে হচ্ছে। বিস্তারিত কিছু না বলে যাওয়ার কারণকে তিনি ‘বড় কিছু’ (বিগ স্টাফ) হিসাবে অভিহিত করেছেন।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ইরানের নাগরিকদের উদ্দেশ্যে দ্রুত তেহরান ছাড়ার আহ্বান জানান, যা বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনার জন্ম দেয়।

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সরাসরি অংশ নিবে কিনা, এই নিয়ে শুরু থেকেই হিসাব নিকাশ চলছে।

তবে হোয়াইট হাউজ ও পেন্টাগনের কর্মকর্তারা এই সম্ভাবনাকে নাকচ করে দেন।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প কানাডা ছাড়ার সময় জি সেভেন নেতারা এক যৌথ বিবৃতি দেন। তবে সেখানে যুদ্ধবিরতির কোনও আহ্বান জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এবং ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের উৎস হিসাবে সংজ্ঞায়িত করা হয় এবং বলা হয়, ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102