সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

হাতিরঝিলে চাপাতিসহ ছিনতাইকারী গ্রেফতার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় চাপাতিসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-ইফতেখার আলম হিমেল (২০)।

শনিবার (১৪ জুন ২০২৫খ্রি.) দুপুর আনুমানিক ০২.১০ ঘটিকায় হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ জুন ২০২৫খ্রি.) মোঃ সিরাজ সরদার তার ছেলে মোঃ আলামিন ও চাচাতো ভাই মোঃ সিয়ামের সঙ্গে মধুবাগ ব্রিজের নিচে বেঞ্চে বসে ছিলেন। এ সময় হিমেল ও তার দুই সহযোগী এসে তাদের ভয়ভীতি দেখিয়ে আলামিনের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারা সিএনজিতে পালানোর চেষ্টা করলে আলামিন সিএনজির সামনে দাঁড়িয়ে তাদের থামান। এরপর হিমেল ও তার সহযোগীরা সিএনজি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। আলামিনের চিৎকারে ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে এসে  হিমেলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি চাপাতি ও কালো রঙের ব্যাগ জব্দ করা হয়। তবে, তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মোঃ সিরাজ সরদারের অভিযোগের প্রেক্ষিতে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে হাতিরঝিলসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিলো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102