মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে মডেল মসজিদের কাজে ফাঁটল, জনমনে ক্ষোভ পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ দিয়াবাড়িতে র‌্যাব পরিচয়ে ৬৫ লাখ টাকা ডাকাতি, তুরাগ থানায় মামলা জাতীয় এয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন কমিটি (NATFC) এর ৯ম সভা অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ । খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ উত্তরায় বেসরকারি হাসপাতাল মালিকদের নানা অভিযোগ দেশের সকল বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিএমইএ’র নবনির্বাচিত বোর্ডের দায়িত্ব গ্রহণ

ইমাম হাসান, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম: সোমবার, ১৬ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আজ সোমবার রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজিএমইএ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত ও বিশেষ দুআর মাধ্যমে সকলের মঙ্গল কামনা করা হয়। এরপর ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয় নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দকে।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা পোশাক শিল্পকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইল-ইরান যুদ্ধ বিশ্ববাজারে আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ।”

তিনি জানান, শ্রমিক কল্যাণ, রপ্তানি প্রবৃদ্ধি ও ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করবে নতুন কমিটি। এছাড়া, তিনি গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাম্প্রতিক নিহতদের প্রতি শোক জানান।

অনুষ্ঠানে প্রাক্তন সেক্রেটারি কাজী মনিরুজ্জামান নবনির্বাচিত সভাপতির নেতৃত্বের প্রশংসা করেন।

নতুন পরিচালনা পর্ষদ জানায়, শ্রমিক অধিকার, টেকসই উৎপাদন ও নতুন বাজারে প্রবেশসহ নানা দিক নিয়ে কাজ করবে বিজিএমইএ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102