বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৩ মামলা, আসামি ২৩০০, গ্রেপ্তার ১১ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত “পরিদর্শনে গিয়ে ইউএইচএফপিওকে না পেয়ে অপেক্ষা করলেন স্বাস্থ্যমন্ত্রী” স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্যদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত তাহসিফ হত্যা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, আলিবাবার সাথে চুক্তি সই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

হজ কবুল হওয়ার আলামত

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ১৪ জুন, ২০২৫
হজ কবুল হলো কি না তা বোঝার জন্য নানা নিদর্শন আছে। কিছু নিদর্শন নিচে উল্লেখ করা হলো—হজ কবুল হওয়ার অন্যতম বড় আলামত হলো, জীবনের মোড় ঘুরে যাওয়া; ঈমান ও আমলে দৃঢ়তা সৃষ্টি হওয়া। পার্থিবতা ও দুনিয়াসংলগ্ন বিষয়-আশয়ের প্রতি অনীহা ও পরকালের প্রতি প্রবল আগ্রহ-লোভ সৃষ্টি হওয়া। হজ-পূর্ব জীবনে যেসব পাপ ও অন্যায়ের সংলগ্নতায় জীবন যাপন করতে অভ্যস্ত ছিল সেগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে জীবন যাপন করতে শুরু করা।হজ কবুল হওয়ার আরেকটি আলামত হলো, আমল কবুল না হওয়ার ভয় করা। সাহাবায়ে কিরাম (রা.) আমল কবুল হওয়া-না হওয়ার ব্যাপারে খুবই শঙ্কিত থাকতেন। তাঁদের প্রসঙ্গেই পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে : ‘আর যারা যা দান করে, যা তাদের দেওয়া হয়েছে তা থেকে ভীত, কম্পিত হৃদয়ে—এই বোধে যে তারা তাদের পালনকর্তার কাছে ফিরে যাবে।’(সুরা : মুমিনুন, আয়াত : ৬০)সব পাপাচার থেকে বিরত থাকা হজ কবুল হওয়ার আরেকটি আলামত।কবুল হজের মাধ্যমে হজ পালনকারী নিষ্পাপ হয়ে যায়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ইসলাম, হিজরত ও হজ মুমিনের বিগত দিনের সব গুনাহ ধসিয়ে দেয়।’ (মুসলিম, হাদিস : ১৯২)সুতরাং গুনাহ থেকে মুক্ত হওয়ার পর সে তাতে ফিরে যাবে না। রাসুলুল্লাহ (সা.) বিদায় হজের ভাষণে বলেছিলেন, ‘শিগগিরই তোমরা তোমাদের প্রভুর সঙ্গে মিলিত হবে।অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। অতএব, সাবধান! তোমরা আজকের দিনের পর যেন পুনরায় পথভ্রষ্ট হয়ো না।’ (বুখারি, হাদিস : ৪৪০৬)ইবাদত করার তাওফিক লাভ করা হজ কবুল হওয়ার অন্যতম আলামত। আল্লাহর আনুগত্য তথা ইবাদত অধিক হারে করতে পারার তাওফিক লাভ করা হজ কবুলের অন্যতম নিদর্শন। যেমন—হাসান বসরি (রহ.) বলেন, আমলের প্রতিদান হলো, সেই আমলের পরে আরেকটি ভালো আমল করতে পারা।আর পাপের পরিণাম হলো, সেই পাপের পরে আরেকটি পাপ করে ফেলা। কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে কবুল করে নেন, তখন তাকে তাঁর আনুগত্য করার তাওফিক দেন এবং তাকে পাপ থেকে দূরে রাখেন।(ইবনুল কাইয়িম, মিফতাহু দারিস সাআদাহ : ১/২৯৯)হজ একটি গুরুত্বপূর্ণ নেক আমল। এই আমলের পর অন্য ভালো কাজ বেশি বেশি করতে হবে। আল্লাহ বলেন, ‘তোমরা জেনে রাখ যে পার্থিব জীবন খেল-তামাশা, সাজসজ্জা, পারস্পরিক অহমিকা, ধন-সম্পদ ও সন্তান-সন্ততির প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া কিছু নয়। যার উপমা বৃষ্টির মতো। যার উৎপাদন কৃষককে চমত্কৃত করে। অতঃপর তা শুকিয়ে যায়। যাকে তুমি হলুদ দেখতে পাও। অতঃপর তা খড়কুটায় পরিণত হয়। আর পরকালে আছে (কাফিরদের জন্য) কঠিন শাস্তি এবং (মুমিনদের জন্য) আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। বস্তুত পার্থিব জীবন ধোঁকার উপকরণ ছাড়া কিছু নয়।’ (সুরা : হাদিস, আয়াত : ২০)

অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘এরাই দ্রুত কল্যাণ কাজে ধাবিত হয় এবং তারা তাঁর প্রতি অগ্রগামী হয়।’

(সুরা : মুমিনুন, আয়াত : ৬১)

অতএব, নেকি অর্জনে তৎপর হওয়া হজ কবুল হওয়ার অন্যতম আলামত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102