শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণখানের চার ওয়ার্ডে কাউন্সিলর আলোচনায় ১ ডজন নেতা নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার বাগেরহাটে ব্যাংকের ভল্ট থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা নিয়ে আইএমএফের সতর্কতা শ্রীলঙ্কার পথে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, হামলার আশঙ্কা উত্তরা জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু বাংলাদেশের সাবেক কোচ এখন শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে ‘হামলা না করার শর্তে’ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স

খিলক্ষেতে আহত যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: সোমবার, ৯ জুন, ২০২৫

রাজধানীর খিলক্ষেতে আহত যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ২৭ বছর। তার পরনে ছিল সাদা গেঞ্জি ও চেক লুঙ্গি।

খিলক্ষেত থানার এসআই ফজলে বলেন, রোববার সকাল ৮টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে কুরাটলী মসজিদের পাশ থেকে শরীরে হাতে ও পেটে আঘাতপ্রাপ্ত রক্তাক্ত আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাত দেখে হত্যাকাণ্ড মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102