শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

শাকিব-নিশো বিতর্কে রায়হান রাফীর স্পষ্ট বক্তব্য

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। পরিচালনায় রয়েছেন রায়হান রাফী। ইতোমধ্যে সিনেমার টিজার ও গান দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। তবে মূল সিনেমার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে একটি ভিন্ন প্রসঙ্গ—আফরান নিশোর ক্যামিও চরিত্র।

জানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমায় স্বল্প সময়ের জন্য হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তবে এ বিষয়টি ঘিরে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে প্রধান অভিনেতা শাকিব খানের পক্ষ থেকে। এতে জটিল পরিস্থিতির মুখে পড়েছেন নির্মাতা রায়হান রাফী।

এই প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ, যেখানে রায়হান রাফীর কণ্ঠস্বর সদৃশ একজনকে নিশোর ‘ভুল’ নিয়ে শাকিব খানের কাছে দুঃখ প্রকাশের কথা বলতে শোনা যায়। বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন—“সিনেমা মুক্তির আগে কোনো ধরনের নেতিবাচক প্রচারণা চাই না। শাকিব ভাই এবং আফরান নিশো—উভয়েই তারকা। কাউকেই আমি ছোট করতে চাই না। অডিও ক্লিপ সংক্রান্ত বিষয়ে দুই-একদিনের মধ্যেই পরিষ্কার ব্যাখ্যা দেব।”

এর আগে গত ৩১ মে নিজের ফেসবুকে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাফী। ক্যাপশনে লেখেন—“আমরা একসাথে যা করতে পারি, একা তা সম্ভব নয়। আমরা এখন আগের চেয়ে আরও বেশি শক্তিশালী।”

এছাড়া গুজব প্রসঙ্গে মন্তব্য করে তিনি লেখেন, “চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না। আগে কানটা স্পর্শ করে দেখা দরকার।”

‘তাণ্ডব’ সিনেমার কাহিনি এগিয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা ঘিরে। চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খানরায়হান রাফী। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর

প্রযোজনা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দেশজুড়ে প্রায় ১৫০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে ‘তাণ্ডব’। এটি এবারের ঈদের সবচেয়ে বড় বাজেট ও তারকাবহুল সিনেমাগুলোর একটি বলে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102