রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

সুনামগঞ্জে বাড়ছে পানি, বিপাকে খেটে খাওয়া মানুষ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা ভারী বর্ষণের প্রভাবে সুনামগঞ্জের নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। এতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষরা।

গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১২৫ মিলিমিটার এবং চেরাপুঞ্জিতে ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ফলে সুরমা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। শহরের নিচু এলাকা এবং আশপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ব্যাহত হচ্ছে যান চলাচল।

বৃষ্টির কারণে রিকশা-সিএনজি চলাচল কমে গেছে, যাত্রী নেই বললেই চলে। অনেক দিনমজুর, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী দিনশেষেও উপার্জন না করেই ঘরে ফিরছেন।

এক সিএনজি চালক দুঃখ প্রকাশ করে বলেন, “সকাল থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, কোনো যাত্রী নেই।”
আরেক ফল বিক্রেতার ভাষায়, “বৃষ্টিতে ক্রেতা কমে গেছে, ফল নষ্ট হওয়ার পথে।”
নদীঘাটের শ্রমিক জানান, “নৌকা আসছে না, বালুও তুলতে পারছি না।”

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, ভারতের ঢলের কারণে নদ-নদীতে পানি বাড়লেও এখনো বন্যার আশঙ্কা নেই। তবে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বৃষ্টির এ ধারা অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102