বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই ত্যাগীদের মূল্যায়ন করে। দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির হুঁশিয়ারি: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সতেরো বছরের নিপীড়ন সয়ে রাজনীতি করার নজির বিশ্বে বিরল: টঙ্গীতে প্রতিমন্ত্রী নূরুল হক নুর ঈদ উপহার বিতরণে জাহাঙ্গীর হোসেন: ‘পর্যায়ক্রমে সবাই পাবে ফ্যামিলি কার্ড’ নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর ছুটির দিনে অফিসে প্রধানমন্ত্রী, ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী যেভাবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি, জানাল দ্য টেলিগ্রাফ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ

পিএসজির জয়ের আনন্দে প্যারিসে দাঙ্গা: নিহত ২, আটক ৫০০ অধিক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১ জুন, ২০২৫

ফ্রান্সের প্যারিসে পিএসজি ফুটবল ক্লাবের জয়ের পর উদযাপনে উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতায়। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, এই সংঘর্ষে দুইজন নিহত এবং ৫০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

প্যারিসের বিভিন্ন এলাকায় উদযাপন শুরু হয় উত্তেজনার মধ্য দিয়ে। উৎসবের মধ্যে দাঙ্গা, পাথর ছোড়া, গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন ধরণের সহিংসতা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার কারণে নিরাপত্তা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হয়।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা ইট-পাথর ছোড়ায়, যানবাহনে আগুন লাগায় এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করে। এসব ঘটনায় শহরের নিরাপত্তা ও জনশান্তি বিপন্ন হয়েছে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে পুলিশ জানিয়েছে, আহত ও আটককৃতদের বিষয়েও খোঁজখবর চলছে। প্রশাসন পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত নিরাপত্তা বলয় জোরদার করেছে।

ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, ফুটবল উদযাপন হওয়া উচিত সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে। কিন্তু কিছু উগ্রবাদী এ আনন্দকে সহিংসতায় রূপ দিয়েছেন। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

পিএসজি ক্লাবও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং সতর্ক করেছে যে, খেলাধুলার আনন্দ কখনো সহিংসতার কারণ হতে পারে না। এ ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্সের বৃহত্তর সামাজিক ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে নজর কাড়েছে, যেখানে খেলাধুলার উন্মাদনা কখনো কখনো অশান্তিতে রূপ নেয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102