শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণখানের চার ওয়ার্ডে কাউন্সিলর আলোচনায় ১ ডজন নেতা নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার বাগেরহাটে ব্যাংকের ভল্ট থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা নিয়ে আইএমএফের সতর্কতা শ্রীলঙ্কার পথে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, হামলার আশঙ্কা উত্তরা জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু বাংলাদেশের সাবেক কোচ এখন শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে ‘হামলা না করার শর্তে’ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স

দিয়াবাড়িতে গরুর হাট জমজমাট, খামারির মুখে হাসি

ইমাম হাসান, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম: রবিবার, ১ জুন, ২০২৫

ঈদুল আজহার আগে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে গরুর হাটে সকাল থেকে বেচাকেনা চলছে জমজমাট। আবহাওয়া অনুকূলে না থাকলেও বিদ্যুৎ, পানি ও টয়লেটসহ মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

হাটে গরু গোসল, খাওয়ানো ও বিক্রির জন্য প্রস্তুত করতে দেখা গেছে খামারিদের। অনেক খামারি জানিয়েছেন, যদিও প্রশাসনিক কিছু ঘাটতি ছিল, ইজারাদারদের সক্রিয়তায় পরিস্থিতির উন্নতি হয়েছে। খামারি আকাশ মিয়া বলেন, ‘আজ ভালো দামে গরু বিক্রি হয়েছে, আশা করছি বাকি গরুগুলোও বিক্রি হবে।’

অনেক খামারি ভালো দামে গরু বিক্রি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন, তবে কেউ কেউ আবহাওয়া ও ব্যবস্থাপনায় কিছু সমস্যার কথা বলেছেন।

অন্যদিকে আব্দুল ওহাব নামের এক খামারি বলেন, ‘আবহাওয়া খারাপ হওয়ায় ক্রেতারা কম আসছে, আর ব্যবস্থাপনাও কিছুটা কম। তাই দুশ্চিন্তায় আছি।’ হাটে ঘুরতে আসা ক্রেতা শাকিব দাম দেখে পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান।

প্রায় ২১০০ একর এলাকা জুড়ে বসেছে এ বিশাল হাট, যেখানে আনুমানিক দেড় লাখ গরু এসেছে। নিরাপত্তা বাহিনী হাটে টহল দিচ্ছে, তবে বাজারে এটিএম বুথ না থাকায় বিক্রেতারা টাকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102