শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণখানের চার ওয়ার্ডে কাউন্সিলর আলোচনায় ১ ডজন নেতা নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার বাগেরহাটে ব্যাংকের ভল্ট থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা নিয়ে আইএমএফের সতর্কতা শ্রীলঙ্কার পথে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, হামলার আশঙ্কা উত্তরা জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু বাংলাদেশের সাবেক কোচ এখন শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে ‘হামলা না করার শর্তে’ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স

এক যুগ পর জামায়াতের নিবন্ধন ফিরে পেল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দীর্ঘ এক যুগের আইনি লড়াইয়ের পর নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী। রোববার (১ জুন) আপিল বিভাগ হাইকোর্টের জামায়াতের নিবন্ধন বাতিলের রায় বাতিল করে নির্বাচন কমিশনকে দলটির নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, আজকের রায়ের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে নিবন্ধন বাতিলের অবসান হলো। এটি গণতন্ত্র ও অংশগ্রহণমূলক নির্বাচনকে আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, আপিল বিভাগের এই রায়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে এবং আগামী সংসদে গঠনমূলক বিতর্কের সুযোগ সৃষ্টি হবে।

আদালত নির্বাচন কমিশনকে শুধু নিবন্ধন নয়, প্রতীকসহ অন্যান্য বিষয়ও দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী শিশির মনির।

উল্লেখ্য, ২০১৩ সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে। পরে ২০১৮ সালে নির্বাচন কমিশন তা কার্যকর করে এবং দলটির ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও বাতিল করা হয়। আজ আপিল বিভাগের রায়ের মাধ্যমে সে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102