বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক তাসবির ইকবালকে নিয়ে অপপ্রচার হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক মাহে রমজানেও বিএনপি নেতা আফাজ উদ্দিনের নেতৃত্বে চলছে উত্তরা লেক পরিষ্কার কার্যক্রম পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক তেল না থাকায় বন্ধ উত্তরার দুই ফিলিং স্টেশন পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল ঈদের পর ঢাকা শহর পরিষ্কার করা হবে: ডিএসসিসি প্রশাসক গ্যাস সংকটে বন্ধ হতে পারে কলকাতার হাজারো রেস্তোরাঁ প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ

দুই কিশোর খুঁজে পেল ৬৬ বছরের পুরোনো প্রেমপত্রভর্তি বোতল

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ২৮ মে, ২০২৫

পোল্যান্ডের গদান্‌স্ক শহরের কাছে একটি সমুদ্রসৈকতের ধার দিয়ে হাঁটতে গিয়ে ১০ বছর বয়সী দুই কিশোর একটি পুরোনো বোতল খুঁজে পায়। সেই বোতলের ভেতর পাওয়া গেল একটি চমকপ্রদ জিনিস, একটি হাতে লেখা প্রেমপত্র। অবাক করা বিষয় হলো, চিঠিটি লেখা হয়েছে ৬৬ বছর আগে।

স্টোগি সৈকতের কাছে হাঁটার সময় বোতলটি খুঁজে পায় এরিক ও কুবা। দুই কিশোর জানায়, গদান্‌স্কের স্টোগি সৈকতের কাছাকাছি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন দুর্গগুলো ঘুরে দেখছিল তারা। তখনই তাদের চোখ পড়ে একটি পুরোনো বোতলের ওপর। বোতলের ভেতরে রাখা একটি কাগজ দেখে তাদের মনে কৌতূহল তৈরি হয়। পরে তারা সেটি হাতে নিয়ে খুলে দেখতেই চোখ কপালে ওঠার জোগাড়।

ওই চিঠি থেকে জানা যায়, রিশিয়া পোল্যান্ডের তরনুভ শহরের একটি স্কুলে পড়তেন। শহরটি গদান্‌স্ক থেকে প্রায় ৪২০ মাইল দূরে অবস্থিত। সেখানে পড়ার সময় তিনি একাকিত্বে ভুগছিলেন।

চিঠিতে রিশিয়া লিখেছেন, ‘আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমি শান্ত ও বিনয়ী। আমি কারও সঙ্গে বন্ধুত্ব করি না। পুরুষদের এড়িয়ে চলি।’

এরিক ও কুবা চিঠির লেখিকাকে খুঁজে বের করার জন্য এরই মধ্যে তরনুভ শহরের একটি জাদুঘরের সঙ্গে যোগাযোগ করেছে। তারা রিশিয়ার পরিচয় পুরোপুরি নিশ্চিত করে সম্ভব হলে তাঁর সঙ্গে দেখা করতে চান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102