বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

নিকুঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে অপপ্রচার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ঢাকা-১৮ আসনের অন্তর্গত রাজধানী নিকুঞ্জে সড়ক দখল করে অবৈধ সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সংবাদ প্রকাশ করায় তরুণ সাংবাদিক তাসবির ইকবালকে নিয়ে অপ-প্রচারের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি রাজধানীর নিকুঞ্জ টানপাড়া এলাকার জামতলা রোড দখল করে দেয়াল নির্মাণের চেষ্টা চালায় স্থানীয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে এ নিয়ে সংবাদ করেন তাসবির ইকবাল। এর পর পরই রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের সঙ্গে জড়িত সবুজ ফায়েজ, রায়হান সানভিম, রিফাত, সাজ্জাদ ও রাশেদগ্যাং সদস্যরা সাংবাদিক তাসবির ইকবালকে নিয়ে সামাজিক মাধ্যমে অপ-প্রচার চালাতে দেখা গেছে। অভিযুক্তরা রফিকুল ইসলামের আত্মীয় বলে জানা গেছে।

এদিকে- সড়ক দখল করা নিয়ে  সংবাদ প্রকাশ করায় গত শনিবার এসব অভিযুক্তরা ওই সাংবাদিকের বাড়ির সামনে গিয়ে গালাগাল ও হুমকি দেয়ার খবরও পাওয়া গেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজে মূল অভিযুক্ত সবুজের নেতৃত্বে ২০/২৫ জনকে অশ্রাব্য ভাষায় গালাগাল ও হুমকি-ধামকি দিতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যদর্শীরা জানায়, টানপাড়ার বাসিন্দা সবুজ ফায়েজ ও রায়হান সানভিম নিজেদের বাড়ির সামনে সড়কের প্রায় দুই ফুট জায়গা দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর ও সিঁড়ি নির্মাণ করছিল। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তারা সাংবাদিক তাসবির ইকবালকে ঘিরে  সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপতথ্য ছড়াচ্ছে। 

সূত্র জানায়, এসব অভিযুক্তরা দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকলেও ৫ আগস্ট পট পরিবর্তনের পর খোলস পাল্টে বর্তমানে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী সাংবাদিক তাসবির ইকবালের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102