সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

চায়ের সঙ্গে ধূমপানে শরীরের মারাত্মক ক্ষতি

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ২৮ মে, ২০২৫

অনেকে আছেন যারা চায়ের সঙ্গে ধূমপান করে থাকেন। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতি কর।আড্ডা দিতে গিয়ে চায়ের দোকানে এক কাপ দুধ চা অর্ডার দেন। আর সঙ্গে জ্বালান একটা সিগারেট। সকাল হোক বা সন্ধ্যা, চায়ের সঙ্গে ধূমপান করা কারও কারও অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এটা যে বদভ্যাস। চায়ের সঙ্গে ধূমপান করলে কমতে পারে আপনার আয়ু।‘অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন’-এ প্রকাশিত একটি গবেষণা থেকে জানা গেছে, চায়ের সঙ্গে ধূমপান করলে শরীরে একাধিক ক্ষতি হয়। এর মধ্যে ক্যান্সারও রয়েছে। গরম চা খাওয়ার সঙ্গে ধূমপান করলে খাদ্যনালীর কোষের মারাত্মক ক্ষতি হয়। এখান থেকে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়।চায়ের মধ্যে ক্যাফেইন থাকে। চা খাওয়া মাত্র পেটে এক বিশেষ ধরনের অ্যাসিড উৎপন্ন হয়, যা হজমে সহায়তা করে। কিন্তু অত্যধিক পরিমাণে ক্যাফেইন গ্রহণ করলে, এটি পাকস্থলীর আস্তরণের ক্ষতি করে। অন্যদিকে, সিগারেটে প্রচুর পরিমাণে নিকোটিন থাকে, এবং খালি পেটে চা ও সিগারেট খেলে মাথাব্যথা, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। দিনের পর দিন এই বদভ্যাস চলতে থাকলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে।গরম চায়ের ধোঁয়া, ধূমপানের ধোঁয়া ইত্যাদি ফুসফুসের ব্যাপক ক্ষতি করে। চায়ের সঙ্গে ধূমপান করলে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এছাড়া খাদ্যনালীর ক্যান্সার, হার্টের রোগ, গলার ক্যান্সার, পাকস্থলীর আলসার, ব্রেন ও হার্ট স্ট্রোক ইত্যাদি হতে পারে। চিকিৎসকদের মতে, ধূমপায়ীদের মধ্যে হৃদরোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ৭ শতাংশ বেশি। শুধু তা-ই নয়, ধূমপান করলে আপনার আয়ু ২০ বছর কমে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102