সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহ সাংবাদিক সমিতি ও ঢাকার সাত সদস্যের কমিটি গঠন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭শে মে,২০২৫) রাজধানীর সেগুনবাগিচায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয় এবং আগামী  তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

 কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকছেন মোশারফ হোসাইন ও সদস্য সচিব হিসেবে মোঃ গোলাম কিবরিয়া।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এটিএন নিউজের সিনিয়র নিউজ এডিটর গনি আদম, দৈনিক নবজীবনের সম্পাদক নূরুননাহার রীতা, ডিইউজের কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, দৈনিক বর্তমানের মো. শেখ ফরিদ ও ব্রেকিং নিউজের সালেকুজ্জামান চৌধুরী (রাজিব)।

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালালের (সম্পাদক, এনএনবি) সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৌরভ জাহাঙ্গীর (দৈনিক বাংলা), মোশারফ হোসেন (বাংলাদেশের আলো), মো. সিরাজুল ইসলাম (দৈনিক যুগান্তর), গনি আদম (এটিএন নিউজ), মো. গোলাম কিবরিয়া (নিউজরুম এডিটর, এনটিভি অনলাইন), মো. হাবিবুর রহমান (প্রধান প্রতিবেদক দৈনিক জনতা), এনামূল কবির কাজল (একুশে টিভি), নুরুন নাহার রীতা (দৈনিক নবজীবন) শেখ ফরিদ আহমেদ (দৈনিক বর্তমান), মো. মোসলেম উদ্দিন (সাপ্তাহিক একতা), বাঁধন সরকার (দৈনিক সমকাল) সোহেলী চৌধুরী (ডেইলি মর্নিং ভয়েজ), সুমন আহমেদ (ঢাকা নিউজ ২৪ডট কম) প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102