বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৫ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত হয়েছে। গতকাল শনিবার (২৪শে মে,২০২৫) রাত প্রায় দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান।

আহতরা হলেন, উপজেলার খাদলা সীমান্তের শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। দুইজনই ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন আছে।

স্থানীয় ও বিজিবি’র সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে ভারত থেকে গরু, মসলা, কসমেটিকস, পটকাসহ বিভিন্ন পণ্য আনতে বেপরোয়া হয়ে উঠেছে চোরাকারবারিরা। ঘটনার রাতে স্থানীয় ছয়জন ব্যক্তি ভারত সীমান্তের কাঁটাতারের ভেতরে অন্তত ১৫০ গজের বেশি ভেতরে ঢুকে পড়েন। সেই সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুইজন ব্যক্তি আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে বিকেলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আছে। সেখানে গুলির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102