মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। তুরাগবাসীর স্বস্তির জন্য আমি কাজ করছি: কাউন্সিলর প্রার্থী হাজী চাঁন মিয়া সভাপতি আনোয়ার সাধারন সম্পাদক নুরুজ্জামান গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে বসবাস পবিত্র কোরআনে বদরযুদ্ধ প্রসঙ্গ বদর প্রান্তরে নববী দোয়া ও আল্লাহর সাহায্য

আর্জেন্টিনার নতুন স্কোয়াডে দেখা মিলতে পারে একাধিক নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডের ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি। ঘোষিত স্কোয়াডে নেই কোন আর্জেন্টিনা ক্লাবের প্লেয়ার। ২৮ সদস্যের এই টিমে সবাই খেলেছে কোন না কোন বিদেশি লীগে। তবে আর্জেন্টিনা লীগে খেলায় বেশ ক’জনকে নিয়ে চূড়ান্ত স্কোয়াড দেবেন আলবিসেলেস্তে বস। সেখানেই দেখা মিলতে পারে একাধিক নতুন নতুন মুখের।

এর আগের বিশ্বকাপ জেতার পর  আলবিসেলেস্তে বস লিওনেল স্ক্যালোনি বাছাই পর্বের প্রতিটি ম্যাচ নিয়েই সিরিয়াস।

তবে স্থানীয় গণ-মাধ্যম সূত্রে জানা গেছে, চূড়ান্ত স্কোয়াডে দেখা যেতে পারে অন্তত দুই নতুন মুখ। তাদের একজন এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে তুমুল আলোচনায় থাকা ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনো। রিভার প্লেটে খেলা ১৭ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে পেতে আগ্রহী ইউরোপের বড় ক্লাবগুলো। চলতি মৌসুমে ১৮ ম্যাচে ৭ গোলের পাশাপাশি তরুণ এই ফুটবলারের আছে ৪ অ্যাসিস্ট। অনেকেই মাস্তানতুয়োনোকে মেসির উত্তরসূরি হিসেবেও দেখছেন। তার কারণও আছে। অন্যদিকে। ২৩ বছর বয়সী সেন্টার ব্যাক কেভিন লোমোনাকো। ব্রাজিলের ক্লাব রেড বুল ব্রাগানতিনো থেকে ধারে খেলছেন আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেনদিয়েন্তের হয়ে। আর্জেন্টাইন লিগে ফেরার পর থেকেই নজর কেড়েছেন সবার।

জুন উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102