বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার বাগেরহাটে ব্যাংকের ভল্ট থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা নিয়ে আইএমএফের সতর্কতা শ্রীলঙ্কার পথে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, হামলার আশঙ্কা উত্তরা জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু বাংলাদেশের সাবেক কোচ এখন শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে ‘হামলা না করার শর্তে’ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণসহ ৪ দাবিতে অসহযোগ কর্মসূচি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২১ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খানকে অপসারণসহ ৪ দাবিতে অসহযোগ কর্মসূচির ঘোষণা করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ বুধবার (২১শে মে, ২০২৫) দুপুরে মুল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, জারি করা অধ্যাদেশ বাতিল করে অবিলম্বে চেয়ারম্যানকে বাতিল করে তা রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। প্রতিষ্ঠানের সাথে প্রত্যাশিত সংস্থাগুলোর মতামত নিয়ে নির্ভরযোগ্য রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে। উপস্থিত বক্তারা জানান, আগামী বৃহস্পতিবার (২২শে মে,২০২৫) প্রধান উপদেষ্টা বরাবর এ বিষয়ক স্মারকলিপি  দেওয়া হবে।

এ ছাড়া আগামী ২৪ মে এবং ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আর আগামী ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি বহাল থাকবে বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102