শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন ডেপুটি স্পীকার কায়সার কামাল ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ কুষ্টিয়ায় পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, সাপ আতঙ্ক আজকের স্বর্ণের দাম: ১১ সেপ্টেম্বর ২০২৬ ‘সার আছে’, কৃষকের ভোগান্তি কমছে না দারুল আজহার মডেল মাদ্রাসার দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অন্য মামলা না থাকলে সাজা শেষ হলে খালাস পান বিডিআর সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশন শুরু দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান মেসির সর্বকালের সেরা নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝেন না : জিদান

বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে হত্যা করলো নববধূ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৭ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিয়ের পূর্বে স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিলো স্বামী জানতেন না। এদিকে বিয়ের পর স্বামীর সাথে ঘনিষ্ঠতা মেনে নিতেও পারছিলেন না নববধূ। তাই বিয়ের আট দিনের মাথায় স্বামীকে ঘুমন্ত অবস্থায় বালিশচাপা দিয়ে হত্যা করে ওই নববধূ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটেছে শুক্রবার (১৬ই মে,২০২৫) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায়। এ ঘটনায় স্ত্রী জান্নাত আক্তারকে (২৩) আটক করেছে পুলিশ।

নিহতের নাম মো. হাসান মিয়া (২৮)। তিনি কুমিল্লার বাসিন্দা ছিলেন। তিনি আখাউড়ায় একটি ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতেন। আটক স্ত্রী জান্নাত শান্তিনগর এলাকার বাসিন্দা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, গত ৯ মে হাসান ও জান্নাতের বিয়ে হয়। তবে বিয়ের আগেই জান্নাতের আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতেও এ নিয়ে দাম্পত্ত কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে জান্নাত স্বামীকে ঘুমের ওষুধ মেশানো কিছু খাওয়ান। পরে হাসান ঘুমিয়ে পড়লে বালিশচাপা দিয়ে তাকে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন জান্নাত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102