সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের আহবান বস্তাবন্দি অজ্ঞাত নারী ও নবজাতকের লাশ উদ্ধার, ফেসবুকে তোলপাড় প্রশ্নপত্রে দাগ দেওয়ায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, পাশের কেন্দ্রে হামলা-ভাংচুর বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল কাস্টমস কর্মকর্তার লাশের পাশে স্ত্রীর বিলাপ, ‘আমার স্বামীকে কেন হত্যা করা হলো’ ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠায় ইসরাইল যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলা, নিহত ১৪ শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প জামায়াত এমপির গাড়িতে হামলার ঘটনায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

ট্রাম্প শান্তির পক্ষে কথা বলেন আবার হুমকিও দেন: পেজেশকিয়ান

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৭ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির পক্ষেও কথা বলেন আবার একই সঙ্গে হুমকিও দেন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের এই প্রবণতাকে বিভ্রান্তিকর হিসেবেও মনে করেন তিনি।

গতকাল শুক্রবার (১৬ই মে,২০২৫) দেশটির রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ট্রাম্প শান্তির পক্ষেও কথা বলেন আবার সবচেয়ে আধুনিক অস্ত্র দিয়ে বহু মানুষকে হত্যার হুমকি দেন। আমরা কোনটা বিশ্বাস করব? 

তেহরান যুক্তরাষ্ট্রের হুমকিকে ভয় পায়না বলে ঘোষণা দিয়ে  পেজেশকিয়ান বলেন, “আমরা যুদ্ধ চাই না এবং এ কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চাই।

প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র। কারণ ওয়াশিংটনের অভিযোগ— ইরানের পরমাণু প্রকল্পের মূল উদ্দেশ্য পারমাণবিক বোমা বানানো। দেশটিকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে ইরানের সঙ্গে ‘জ্যাকোপা’ নামে একটি চুক্তি করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102