সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের আহবান বস্তাবন্দি অজ্ঞাত নারী ও নবজাতকের লাশ উদ্ধার, ফেসবুকে তোলপাড় প্রশ্নপত্রে দাগ দেওয়ায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, পাশের কেন্দ্রে হামলা-ভাংচুর বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল কাস্টমস কর্মকর্তার লাশের পাশে স্ত্রীর বিলাপ, ‘আমার স্বামীকে কেন হত্যা করা হলো’ ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠায় ইসরাইল যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলা, নিহত ১৪ শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প জামায়াত এমপির গাড়িতে হামলার ঘটনায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

ধর্ষণ হুমকির অভিযোগ : ৪ নেতার বিরুদ্ধে বৈছাআ নেত্রীর মামলা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলামসহ (২৮) চার জনের বিরুদ্ধে গুম, খুন ও ধর্ষণের হুমকির অভিযোগ এনে মামলা করেছেন একই কমিটির যুগ্ম সংগঠক সুমাইয়া আক্তার।গতকাল বুধবার (১৪ মে) সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে মামলাটি দায়ের করেন তিনি। মামলার অন্য তিন আসামি হলেন- একই কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ খুরশেদ (২৭), যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)।মামলার বিবরণে বলা হয়েছে, বিবাদী/আসামিদের সঙ্গে ছাত্র আন্দোলনের টাকার ফান্ডের হিসাব নিয়ে বিরোধ চলেছিল।বাদী ফান্ডের হিসাব-নিকাশ চাইলে ১ থেকে ৪ নম্বর বিবাদীরা আমাকে বিভিন্নভাবে গুম, খুন ও ধর্ষণের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে।মামলায় আরো বলো হয়, গত ৭ মে ২ থেকে ৫ নম্বর বিবাদী মোবাইল ফোন দিয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালাজ করে ও গুম, খুনের হুমকি প্রদান করেন। এতে বাদীনি নিরাপত্তাহীনতায় জীবন-যাপন করছেন।মামলার বাদী পক্ষের আইনজীবী মো. ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102