মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ছয় গোলের নাটকীয় ম্যাচে ড্র করল মায়ামি, নিষ্প্রভ মেসি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
মেসির জন্য এটি ছিল একদম ভুলে যাওয়ার মতো রাত। মেজর লিগ সকারে (এমএলএস) সান হোসে আর্থকোয়েকসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। গোলবন্যার ম্যাচে পুরো ৯০ মিনিট খেলে একাধিক সুযোগ পেলেও কোন গোল করতে বা গোলে সহায়তা করতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা লিয়নেল মেসি। ম্যাচে মেসির নেয়া ৫টি শটের ৩টিই ছিল লক্ষ্যভ্রষ্ট।এমনকি সহজাত ড্রিবল করতে গিয়ে বল হারিয়েছেন বারবার। ড্রিবলের ৭ বারের চেষ্টায় সফল হয়েছেন মাত্র ৩ বার। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৫ মে) সকালে সান হোসের ঘরের মাঠ পেপাল পার্কে ম্যাচের মাত্র ৩৫ সেকেন্ডে জর্দি আলবার অ্যাসিস্টে গোল করেন সফরকারী দলের ম্যাক্সিমিয়ানো ফ্যালকন। তবে মায়ামির করা গোল শোধ করতে খুব একটা সময় নেয়নি সান হোসে।মায়ামি গোলরক্ষকের করা ভুল থেকে কলম্বিয়ান ফরোয়ার্ড ক্রিস্তিয়ান আরাঙ্গোর গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। এতে ম্যাচের তিন মিনিটের মধ্যে স্কোরলাইন দাঁড়ায় ১-১ সমতায়।এরপর প্রথমার্ধে আরো দুই দফা পিছিয়ে পড়লেও আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দের জোড়া গোলে শেষ পর্যন্ত হার এড়ায় মায়ামি। ম্যাচে মেসির একাধিক সুযোগের মধ্যে সবচেয়ে ভালো সুযোগ এসেছিল যোগ করা সময়ে।জর্দি আলবার ক্রস থেকে পাওয়া বলে মেসির নেয়া বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন গোলকিপার। এতেই আর জয় পাওয়া হয়নি মায়ামির।এই ড্রয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে মায়ামি। এক ম্যাচ বেশি খেলে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিনসিনাটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102