শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন একাডেমির সেমিনার: দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ জোরদার করা সময়ের দাবি দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু সাদাকাত-সালমানের ফিফটিতে পাকিস্তানের লড়াকু সংগ্রহ সর্বনিম্ন রেকর্ড গড়েছে ভারতীয় রুপির দাম দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক রামগতিতে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩ কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক দক্ষ ও প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও মামলা তদন্তের সুযোগ পাচ্ছেন না পুলিশ সার্জেন্টরা

সেমিফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৪ মে, ২০২৫
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আগেই ‘এ’-গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিলো বাংলাদেশ। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নির্ভর করছিলো মালদ্বীপ-ভুটান ম্যাচের উপর। ম্যাচটি ড্র হওয়ায় গ্রুপ পর্বে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ চারে পৌঁছে গেছে বাংলাদেশের যুবারা। ভারতের অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মালদ্বীপ ২-২ গোলে ড্র করে ভুটানের বিপক্ষে।নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করেছিলো বাংলাদেশ দলও। তবে পরের ম্যাচেই ভুটানকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় গোলাম রব্বানী ছোটনের দল। এতে বাংলাদেশকে টপকে যেতে অন্তত ৪ গোলে জয় পেতে হবে এমন সমীকরণ দাঁড়ায়  মালদ্বীপের সামনে। তবে ম্যাচ ড্র হওয়ায় ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় মালদ্বীপ।’এ’ গ্রুপের তলানিতে থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে ছিটকে গেছে ভুটান। এদিকে, ‘বি’-গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। এতে টানা ২ জয়ে শীর্ষস্থানে থেকে সেমি ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে নেপাল।প্রথম সেমিফাইনালে আগামী শুক্রবার (১৬ মে) বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। এরপর দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ভারত ও মালদ্বীপ। এর আগে ২০১৫ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা জিতেছিল বাংলাদেশ। নেপালের বিপক্ষে সেমিফাইনাল জিতে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে সে সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় লাল-সবুজের বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102